টাংগাইলে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ

ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪-এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদ পরিবারের সদস্যদের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জুলাই অভ্যুত্থান শাখার চেক বিতরণ করা হয়। সঞ্চয়পত্রের চেক তুলে দেন জেলা প্রশাসক শরীফা হক।

গেজেটভুক্ত টাঙ্গাইলের ৯ জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্রের চেক প্রদান করা হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন ও জেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।