মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাংগাইলে পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে পরিবেশ উপদেষ্টা জনসেবা চত্বরে দু’টি গাছের চারা বৃক্ষরোপণ করেন। এ সময় তিনি নতুন প্রজন্মকে প্রকৃতিবান্ধব উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে হবে বলে মন্তব্য করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রকৃতিকে আমরা বিরক্ত করে নানান কর্মকাণ্ডের মাধ্যমে গাছ কেটে আমরা বলি, ২০ হাজার গাছ কেটে ৪০ হাজার গাছ লাগাবো। এজন্য আমাদের এত বড় বড় বিপত্তি হয়। আপনি কিছু প্রাকৃতিক অবস্থা ফেরত আনতে পারেন। কিন’ সবটা ফেরত আনতে পারবেন না। বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি হওয়ারই দরকার ছিল না। আমরা এতই প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিলাম। আমরা এমন অত্যাচার প্রকৃতিকে করলাম, এখন আমাদের তা সংশোধনের কাজ করতে হচ্ছে। আজকের এই কাজটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ধ্বংসপ্রাপ্ত বা ধ্বংসপ্রায় প্রাকৃতিক অবস’ায় এটিকে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হবে নিজের স্বার্থেই।

পরিবেশ উপদেষ্টা বলেন, পাঁচ লাখ গাছ প্রচুর পরিমাণে প্রাণীদের আশ্রয় দেবে। এই গাছগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুধু সবুজ করার জন্য নয়, আমরা ভালো অক্সিজেন পাবো, দূষণ কমবে, পাখির আশ্রয় হবে। যারা এই গাছগুলো লাগাবে, তাদের গাছের সঙ্গে একটি আত্মিক সম্পর্ক হয়ে যাবে। আমরা গাছগুলো লাগিয়েই বসে থাকবো না, সেগুলোর যত্ন ও পরিচর্যা করবো। আমাদের ধ্বংসাত্মক উন্নয়ন প্রক্রিয়া সেখান থেকে নতুন প্রজন্মকে প্রকৃতিবান্ধব উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপসি’ত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102