মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

মির্জাপুরে যুবলীগের সাবেক আহবায়ক গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৪৫১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও সাবেক জিএস সেলিম সিকদারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের কলেজ রোডস্থ সৈয়দ টাওয়ারের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সেলিম শিকদার মির্জাপুর পৌরএলাকার বাওয়ার কুমারজানি গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি ছাত্রলীগের প্যানেল থেকে মির্জাপুর কলেজ ছাত্র সংসদের জিএস নির্বাচিত হয়েছিলেন।

পুলিশ জানান, ৪ আগস্ট মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে গোপালপুর উপজেলার নলিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে কলেজছাত্র ইমন নিহত হন। এ ঘটনায় ইমনের ভাই সুমন বাদী হয়ে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও সাবেক ৭ এমপিসহ ১৫৭ জনের নাম উল্লেখসহ ৪০০/৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ সেলিম সিকদারকে গ্রেপ্তার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা দেওহাটা ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’

২৮ মে রাতে সেলিম শিকদারের স্ত্রী মাদক কারবারি রুবি আক্তার কনাসহ তার দুই সহযোগিকে পুলিশ ৭০ পিস ইয়াবাসহ বাসা থেকে গ্রেপ্তার করেন। তারা জেলহাজতে রয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102