কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের ২৬ টাকা জরিমানা

টাঙ্গাইলের কালিহাতীতে ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে মিষ্টির দোকানসহ পাঁচটি দোকানে অভিযান চালিয়ে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৬ জুলাই) দুপুরে উপজেলা সদরের বাসস্ট্যান্ডে ইউএনও খায়রুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, কালিহাতী বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন মিষ্টির দোকান ও হোটেলে অভিযান পরিচালনা করেন। মিষ্টির বক্সের ওজন বেশি দেখিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা এবং দই পরিমাণে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া দোকানের পরিবেশ অনেকটাই অস্বাস্থ্যকর দেখা যায়।

অনিয়মের দায়ে দয়াময়ী হোটেলকে ১০ হাজার টাকা, বিনিময় হোটেলকে ৫ হাজার টাকা, মৌচাক মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা, নিমন্ত্রণ হোটেলকে ৫ হাজার ও অপর একটি দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ব্যবহার অনুপোযোগী মিষ্টির কিছু বাক্স ধ্বংস করা হয়।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক খায়রুল ইসলাম বলেন, হোটেল-মিষ্টির দোকানের পরিবেশ স্বাস্থ্যকর রাখতে হবে।

পণ্য বিক্রিতে ওজন কম দেওয়া যাবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।