বৃষ্টি উপেক্ষা করে চলছে গণসংযোগ। পৌঁছে দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ৩১ দফার বার্তা। শনিবার (৫ জুলাই) দিনব্যাপী টাঙ্গাইলের ঘাটাইল সদর ইউনিয়নের রামপুর স্কুল, করিমপুর প্রাইমারি স্কুল ও শাহপুর টিজংশন মোড়ে পথসভা করে স্থানীয় বিএনপি।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ওবায়দুল হক নাসির।
ওবায়দুল হক নাসির আরো বলেন, দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। সেই আন্দোলন বিএনপি দীর্ঘদিন ধরে করছে। আমরা চাই, জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করুক এবং তারাই দেশ পরিচালনা করুক। তবেই দেশের স্বাভাবিকতা আসবে।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম রতন, সাবেক চেয়ারম্যান শফিউর রহমান মুক্তা, আব্দুস সাত্তার, শাহীনুর রহমান শাহীন, রানা কাজী, সুফি সিদ্দিকী, মাহবুব হোসেন সৌরভ, নাসির উদ্দিন রনি , জাহাঙ্গীর আলমসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

