মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

সখীপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২জন গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে ওই গৃহবধূ নিজে বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার দাড়িয়াপুর গ্রামের লিটন (৪০), একই গ্রামের রফিক (৩৯)। সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই গৃহবধূ উপজেলার বাসিন্দা। তার স্বামী বাকপ্রতিবন্ধী।

মামলা সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই রাতে গৃহবধূর স্বামীর বাড়িতে তার শাশুড়ির সঙ্গে বিরোধ হয়। ওইদিন রাতে কাউকে কিছু না বলে ওই গৃহবধূ বাবার বাড়ির উদ্দেশে রওনা হয়। বাবার বাড়ি উপজেলার ছিলিমপুরে আসার পথে রাত ৩টার দিকে বড় মৌষা বাজার এলাকায় পৌঁছালে তার গতিরোধ করে কয়েকজন। এ সময় তাকে ফুসলিয়ে ওই বাজারের পরিত্যক্ত ঘরে নিয়ে তিনজনে মিলে পালাক্রমে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানাতেও হুমকি-ধামকি দেন অভিযুক্তরা। এ ঘটনায় সোমবার (১৪ জুলাই) সকালে ওই গৃহবধূ বাদী হয়ে সখীপুর থানায় তিনজনকে আসামি করে মামলা করেন।

সখীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গৃহবধূরকে ডাক্তারি পরীক্ষা করতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া জানান, এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102