```
সখীপুরে বরই চাষে ভাগ্য খুলে গেছে মোসলেম উদ্দিনের

সখীপুরে বরই চাষে ভাগ্য খুলে গেছে মোসলেম উদ্দিনের

একসময় অন্যের বাড়িতে রাখালের কাজ করতেন মোসলেম উদ্দিন। যে টাকা পেতেন, তা দিয়ে সংসার চলত না। পরে এই কাজ ছেড়ে বাড়ি বাড়ি ঘুরে আচার ও বাদাম বিক্রি শুরু করেন। তাতেও আয় তেমন হতো না। পরে জমি ইজারা নিয়ে লেবু ও মাল্টার চাষ করেন। এখন টাঙ্গাইলের সখীপুরে প্রায় ৫০ একর জমিতে গড়ে তুলেছেন টক বরইয়ের বাগান। […]

প্রেমের টানে সখীপুরে চীনা যুবক

প্রেমের টানে সখীপুরে চীনা যুবক

অনলাইন পরিচয়ের সূত্রে গড়ে ওঠা প্রেমের টানে সুদূর চীন থেকে টাঙ্গাইলের সখীপুরে ছুটে এসেছেন দং লিয়াং নামের এক যুবক। ইসলাম ধর্ম গ্রহণ করে সখীপুরের এক তরুণীকে (২৫) বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেও, ভিসার মেয়াদ কম থাকায় এবং প্রতারণার আশঙ্কায় ওই যুবককে দেশে ফেরত পাঠিয়েছে মেয়েটির পরিবার ও স্থানীয় লোকজন। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে […]

সখীপুরে স্বাস্থ্য সহকারীর রহস্যজনক মৃত্যু

সখীপুরে স্বাস্থ্য সহকারীর রহস্যজনক মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে আউয়াল শফীক (৪৫) নামে এক স্বাস্থ্য সহকারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজারের পশ্চিম পাশে পুকুরপাড় এলাকায় তাকে পড়ে থাকতে দেখা যায়। নিহত আউয়াল শফীক সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার বোয়ালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের ছেলে। স্থানীয়দের দাবি, […]

টাংগাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

টাংগাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে মেহেদী হাসান (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মেহেদী সখীপুর উপজেলার ইচ্ছাদিঘী গ্রামের আতিয়াপাড়ার হায়দর আলীর ছেলে। রায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। টাঙ্গাইলের […]

সখীপুরে বন্ধুদের টাকায় মায়ের ক্যান্সার চিকিৎসা শুরু, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সখীপুরে বন্ধুদের টাকায় মায়ের ক্যান্সার চিকিৎসা শুরু, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

এসএসসি পাসের আনন্দে মিষ্টি না কিনে সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা তুলে দিয়েছিল একদল শিক্ষার্থী। এবার সেই উদ্যোগে নগদ অর্থ নিয়ে পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অসুস্থ ওই মায়ের চিকিৎসায় নগদ ২ লাখ টাকা পৌঁছে দিলেন তিনি। শনিবার (২২ আগস্ট) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান উপজেলার কালিদাস গ্রামে কলতান […]

বর্তমান সরকারের প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে-আযম খান

বর্তমান সরকারের প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে-আযম খান

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বর্তমান সরকারের প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে। সেই আস্থা ও বিশ্বাস থেকে বিএনপিকে মানুষ ভোট দিয়েছে। সরকার দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে। নির্বাচিত হওয়ার পরও ৭০ ভাগ মানুষের সমর্থন এ সরকারের প্রতি রয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঐতিহ্যবাহী তালতলা চত্বরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী […]

সখীপুরে ঘুমন্ত দম্পতিকে পুড়িয়ে হত্যার চেষ্টা

সখীপুরে ঘুমন্ত দম্পতিকে পুড়িয়ে হত্যার চেষ্টা

টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে ঘরের বাইরে থেকে শেকল দিয়ে আটকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে জীবন বাঁচাতে দা দিয়ে টিনের বেড়া কেটে ঘর থেকে বের হয়ে আসেন তারা। এ ঘটনায় লাল মিয়া (৫০) দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সখীপুর পৌরসভার […]

২৪ ঘণ্টার মধ্যে সখীপুর রেঞ্জ কর্মকর্তাকে বদলির নির্দেশ মন্ত্রীর

২৪ ঘণ্টার মধ্যে সখীপুর রেঞ্জ কর্মকর্তাকে বদলির নির্দেশ মন্ত্রীর

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এমরান আলীকে ২৪ ঘণ্টার মধ্যে বদলির নির্দেশ দিয়েছেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার হলুদিয়াচালা বাজারে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. নাজমুল আলমকে মোবাইল ফোনে লাউড স্পিকারে যুক্ত করে এ নির্দেশ দেন তিনি। এ সময় বিএনপির […]

টাংগাইলে মেয়েকে ধর্ষণে সহযোগিতা করায় মায়ের ১৫ বছর কারাদণ্ড

টাংগাইলে মেয়েকে ধর্ষণে সহযোগিতা করায় মায়ের ১৫ বছর কারাদণ্ড

টাঙ্গাইলের সখীপুরে মেয়েকে ধর্ষণে সহযোগিতা করায় মাকে ১৫ বছরের কারাদণ্ড ও ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (০৯ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আ.ন.ম. ইলিয়াস এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-সখীপুরের খোরশেদ আলমের ছেলে মো. শহিদ, মৃত ইদ্রিস আলীর ছেলে মো. ইসমাইল ও মজিবুর রহমানের ছেলে আব্দুর রহমান এবং ভিকটিমের মা […]

সখীপুরে কিডনি রোগে আক্রান্ত প্রবাসী স্বামীকে রাস্তায় ফেলে গেছে স্ত্রী ও সন্তান

সখীপুরে কিডনি রোগে আক্রান্ত প্রবাসী স্বামীকে রাস্তায় ফেলে গেছে স্ত্রী ও সন্তান

টাঙ্গাইলের সখীপুরে কিডনি রোগে আক্রান্ত এক প্রবাসীকে গভীর রাতে গ্রামের রাস্তায় ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। সারারাত রাস্তায় পড়ে থাকার পর রোববার (২ আগস্ট) সকালে স্থানীয়রা তাকে দেখতে পান। পরে ওই ব্যক্তির ভাতিজি তাকে নিজের বাড়িতে নিয়ে আশ্রয় দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। প্রবাসফেরত ওই ব্যক্তির নাম জামাল […]

```

আমাদের মধুপুর ২৪