মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাংগাইলে ২১ ঘণ্টা পর তিতাসের গ্যাস সরবরাহ স্বাভাবিক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে ২১ ঘণ্টা পর তিতাসের গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফেটে যাওয়া পাইপ লাইন মেরামত করা হলে পুরোপুরি ভাবে স্বাভাবিক হয়। এর ফলে পল্লীবিদ্যুতের লাইনও পুরোপুরি স্বাভাবিক হয়েছে।

এরআগে রোববার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় লাইন ফেটে আগুন ধরে গ্যাস সরবরাহ বন্ধ করে কর্তৃপক্ষ। এতে টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলার প্রায় ১৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকে। এছাড়া ১৫ গ্যাস স্টেশন এবং মির্জাপুর শিল্প অঞ্চলের ৩৫টি প্রতিষ্ঠানেও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

এছাড়া গ্যাস পাইপের উপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ ছিল। এতে চরম ভোগান্তি পড়তে হয়েছিল গ্রাহকদের।

স্থানীয় বলেন, রোববার সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় গ্যাসের লাইন ফেটে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এরপর থেকে গ্যাস সরবরাহ বন্ধ এবং পল্লী বিদ্যুতের লাইন বন্ধ রয়েছে। এতে বাসাবাড়ির অনেক লোক বাড়িতে রান্না করতে না পেরে ভোগান্তির শিকার হন।

এ ব্যাপারে টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, তিতাস গ্যাসের গাজীপুরের চন্দ্রা অপারেশন বিভাগের টিম ফেটে যাওয়া পাইপটি মেরামত করে। এর ফলে ভোর সাড়ে ৫টা থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102