মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

টাংগাইলে চেক জালিয়াতির মামলায় মাদ্রাসার অধ্যক্ষ কারাগারে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৪৯০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে চেক জালিয়াতির মামলায় মাদ্রাসার অধ্যক্ষকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের ম্যাজিস্ট্রেট সোহেল ম্রং এ আদেশ দেন।

অভিযুক্ত খাইরুল ইসলাম তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা টাঙ্গাইল শাখার অধ্যক্ষ।

আদালত সূত্র জানায়, মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করে জামিন চান খাইরুল ইসলাম। আসামি পক্ষের আইনজীবী আলাউদ্দিন খালিদ তার জামিনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে বাদী পক্ষের আইনজীবী ইলিয়াছ হোসেন মনি জামিনের বিরোধীতা করে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামি খাইরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, টাঙ্গাইল জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট এম এ মালেক আদনানের সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকায় খাইরুল ইসলাম ও তার মা খাদিজা বেগম ২০২১ সালে ২ এপ্রিল নয় লাখ টাকা ধারে ঋণ নেন।

ওই বছরের ১৯ মে আসামি খাইরুল ইসলাম তার মায়ের একটি চেকের পাতায় জাল-জালিয়াতির মাধ্যমে নিজেই স্বাক্ষর দিয়ে তা মালেক আদনানকে প্রদান করেন। পরে চেকটি ব্যাংক থেকে ডিজঅনার হলে খাদিজা বেগমের নামে মামলা হয়।

পরে খাদিজা বেগম মারা গেলে মামলাটি স্থগিত হয়ে যায়। সবশেষ খাইরুল ইসলাম গত ৩০ জুন পাওনা টাকা ফেরত দিতে অস্বীকার করলে মালেক আদনান বাধ্য হয়ে তার বিরুদ্ধে প্রতারণা ও জাল-জালিয়াতির অভিযোগে আদালতে মামলা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102