মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি

দেলদুয়ারে ১৪৪ ধারা জরি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় একই স্থানে একই দিনে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা যুথী।

উপজেলা প্রশাসনের স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, ১ নভেম্বর (শনিবার) দেলদুয়ার স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের জন্য কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীর যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও টাঙ্গাইল জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার একে ফজলুল হক উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনুমতির আবেদন করেন।

অন্যদিকে, একই স্থান ও তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল দেলদুয়ার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এবং দেলদুয়ার সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওয়াহেদুল্লাহ মিয়া সমাবেশ করার অনুমতি চান।

একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে— এমন আশঙ্কা এবং গোয়েন্দা সংস্থার সতর্কবার্তার প্রেক্ষিতে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

ফলে, ফৌজদারি কার্যবিধির ১৪৪(১) ধারার ক্ষমতাবলে দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার স্টেডিয়াম এলাকার ৫০০ গজ পরিসীমার মধ্যে সকল প্রকার সভা-সমাবেশ, স্লোগান, মিছিল, শোভাযাত্রা ও জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন।

এই আদেশ ১ নভেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে, বলে নিশ্চিত করেছেন ইউএনও জোহরা সুলতানা যুথী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102