মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

গোপালপুরে বেহাল সেতু পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নতুন সেতু নির্মানের নির্দেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের গোপালপুরের বৈরান নদীর ওপর নির্মিত বেহাল ব্রিজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি দ্রুত নতুন ব্রিজ নির্মাণে সাড়ে চার কোটি টাকা বরাদ্দের ঘোষণা এবং অতিদ্রুত কাজ শুরুর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। শুক্রবার ব্রিজটি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

গোপালপুরের হাটবৈরান এলাকায় বৈরান নদীর ওপর আশির দশকে নির্মিত গুরুত্বপূর্ণ ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ঝুঁকিপূর্ণ এ ব্রিজ দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন হাজারো মানুষ। এ বিষয়ে গত ১৯ জানুয়ারি আমার দেশ-এ প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয় এবং তারা নড়েচড়ে বসেন।

এরই ধারাবাহিকতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরেজমিন ব্রিজটি পরিদর্শন করেন। এ সময় তিনি ব্রিজ নির্মাণের জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেন এবং দ্রুত কাজ শুরুর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা।

উপজেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন জানান, ‘দীর্ঘদিন ধরে ব্রিজটির বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে ছিলেন। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই তাদের চলাচল করতে হতো।’

এলাকাবাসীর মতে, গণমাধ্যমে বিষয়টি তুলে ধরার ফলেই দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সম্ভব হয়েছে। বিশেষ করে জনপ্রিয় সংবাদপত্র আমার দেশ-এ প্রতিবেদন প্রকাশের পর কার্যকর পদক্ষেপ নেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

তারা আশা করছেন, ব্রিজের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং এলাকার যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102