মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

ভূঞাপুরে পেট্রোল পাম্পে তেল কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভূঞাপুরে পেট্রোল পাম্পে তেল কম দেওয়া ও নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান।

অভিযানে উপজেলার মেসার্স ভাই বন্ধু ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা ও যমুনা ফিলিং স্টেশনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে ইউএনও মাহবুব হাসান প্রতিবেদককে বলেন, একজন ক্রেতা অভিযোগ করেছিলেন ভূঞাপুরের চারটি পাম্পেই লিটারে ২০ থেকে ২৫ পয়সা বেশি নিচ্ছে, আবার মাপেও কম দিচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলার ৪টি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এর মধ্যে মেসার্স ভাই বন্ধু ফিলিং স্টেশনে ওজনে কম ও নির্ধারিত দামের চেয়ে বেশি এবং যমুনা ফিলিং স্টেশনে ওজনে কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। পরে তাদের জরিমানা জরিমানা করে সতর্ক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102