মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি

টাংগাইলে কেকে আলাদা রং ব্যবহার করায় জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে কেক তৈরির উপকরণে রং ও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার এবং আলাদা করে বাজারজাত করার অভিযোগে এক প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৯ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, অভিযানের সময় দেখা যায় কেক তৈরির জন্য অনুমোদনহীন কৃত্রিম রং বিক্রি করা হচ্ছে। এছাড়াও মেয়াদোত্তীর্ণ উপকরণ ও আলাদা করে মোড়কবিহীনভাবে বাজারজাত করা হচ্ছিল। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এসআই কুকিং নামে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ক্রেতারা বলেন, এমন অভিযান নিয়মিত হলে ব্যবসায়ীরা আরও সচেতন হবে এবং ভেজালমুক্ত খাদ্য পাওয়া সহজ হবে। আমরা এগুলো কিনে নেই কিন্তু জানি না এরমধ্যে রং থাকে।

দোকান মালিক সোহান বলেন, অবশ্যই আমরা ভুল বুঝতে পেরেছি। ভবিষ্যতে কোনোভাবে মেয়াদোত্তীর্ণ বা অনুমোদনহীন উপকরণ ব্যবহার করব না।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102