মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

কালিহাতীতে বিএনপি প্রার্থীর প্রচারণায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে লুৎফর রহমান মতিনকে বিএনপির মনোনয়ন দেওয়ায় ব্যাপক সমালোচনা চলছে। তার নির্বাচনি প্রচারণায় তিন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে প্রকাশ্যে অংশ নিতে দেখা গেছে। মঞ্চে বিএনপির প্রার্থী মতিনের পাশেই দেখা যায় ওই আসামিকে।

ওই আসামির নাম মোজাম্মেল হক হিরু। তিনি কালিহাতী উপজেলার রাজাবাড়ী এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, মোজাম্মেল হক হিরুর নামে টাঙ্গাইল আদালত থেকে প্রথমে ২০২২ সালের ১২ সেপ্টেম্বর মারামারি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরবর্তী সময়ে চেক জালিয়াতি মামলায় ২০২৩ সালের ২৬ ডিসেম্বর এবং গত বছরের ২২ জানুয়ারি মারামারি মামলায় টাঙ্গাইল আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সংশ্লিষ্ট মামলায় আদালতে হাজির না হওয়ায় হিরুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

স্থানীয় সূত্র জানায়, হিরুর নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেও তিনি এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। সম্প্রতি কালিহাতী আসনে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থীর বিভিন্ন প্রচারণা ও অনুষ্ঠানে মোজাম্মেল হক হিরুকে দেখা যায়। সেখানে তিনি বক্তব্যও রাখেন।

সম্প্রতি লুৎফর রহমান মতিনের সঙ্গে মোজাম্মেল হক হিরুর নির্বাচনি প্রচারণার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিক ইসলাম বলেন, ‌‘ওয়ারেন্টভুক্ত আসামিকে নিয়ে লুৎফর রহমানের নির্বাচনি প্রচারণা চালানো ঠিক হচ্ছে না। এতে দলের ইমেজ সংকট হচ্ছে। আমরা পুলিশ প্রশাসনকে এসব ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি জানাই।’

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া বলেন, ‘একজন ওয়ারেন্টভুক্ত আগামী প্রকাশ্যে রাজনৈতিক মঞ্চে দিবালোকে ঘুরতে পারে না। আইন সবার জন্য সমান। দলের যাতে ভাবমূতি নষ্ট না হয় সেদিকে নজর রাখতে হবে।’

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘অভিযুক্ত হিরু আমাদের জামিননামা দিয়েছেন। বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি।’

এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত মোজাম্মেল হক হিরুর মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

যোগাযোগের চেষ্টা করেও বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102