মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

ঘাটাইলে শারীরিক প্রতিবন্ধী ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩১৮ বার পড়া হয়েছে

ঘাটাইল উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রীকেও মারপিট করে আহত করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার দিগড় ইউনিয়নের আলু–পাকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— ওই গ্রামের জুলহাস মিয়ার ছেলে কাঁচামাল ব্যবসায়ী আমিনুর ইসলাম (৩৫) ও তার স্ত্রী মাজেদা বেগম (৩০)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতের আঁধারে একদল দুর্বৃত্ত আমিনুর ইসলামের বাড়িতে প্রবেশ করে। তারা ঘরের লাইট বন্ধ করে বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। একপর্যায়ে আমিনুরের কক্ষে ঢুকে একজন বালিশ চাপা দিয়ে তাকে ধরে রাখে এবং অন্যজন তার স্ত্রী মাজেদাকে মারধর করে। পাশের কক্ষ থেকে বিষয়টি টের পেয়ে আমিনুরের মা–বাবা চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা আমিনুরকে কুপিয়ে ও তার স্ত্রীকে মারপিট করে বাড়ির সামনের চরা ক্ষেত দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আমিনুর ও তার স্ত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আমিনুরের মা মমতা বেগম বলেন, রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ছেলের রুম থেকে চিৎকার শুনে আমরা ডাকাডাকি শুরু করি। তখন দুর্বৃত্তরা পালিয়ে যায়। সকালে পুলিশ এসে একটি ছুরি ও একটি টুপি নিয়ে গেছে।

স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা ওই বাড়িতে আগে কখনো ঘটেনি। তারা বলেন, আমিনুর একজন শারীরিক প্রতিবন্ধী। লাঠিতে ভর দিয়ে চলাফেরা করেন এবং হামিদপুর বাজারে কাঁচামালের ব্যবসা করেন। মূলত ডাকাতির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এসেছিল বলে ধারণা করা হচ্ছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের ধরতে অভিযান চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102