মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৯১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন ৪০ হাজার ৯৩ জন ভোটার। এর মধ্যে প্রবাসী ভোটার ছাড়াও রয়েছেন নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী ও পুলিশের সদস্য এবং কারাগারে থাকা বন্দিরা।

গত শুক্রবার (২৩ জানুয়ারি) জেলা নির্বাচন অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ৪০ হাজার ৯৩ জন আবেদন করেন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ হাজার ৩২ জন এবং নারী ৮ হাজার ৬১ জন। এর মধ্যে টাঙ্গাইল-১‌ আসনে ৩ হাজার ৭৩৬ জন, টাঙ্গাইল-২ ৫ হাজার ৪০ জন, টাঙ্গাইল-৩ এ ৫ হাজার ৩৪৭ জন, টাঙ্গাইল-৪ আসনে ৪ হাজার ৮৭৫ জন, টাঙ্গাইল-৫ এ ৫ হাজার ২৩৯ জন, টাঙ্গাইল-৬ এ ৫ হাজার ৭৩২, টাঙ্গাইল-৭ এ ৪ হাজার ৬০৮ এবং টাঙ্গাইল-৮ আসনে মোট ৫ হাজার ৫১৬ জন ভোটার নিবন্ধন করেছেন।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমাদের সব কেন্দ্রগুলো প্রস্তত রাখা হয়েছে। টাঙ্গাইলের বাসিন্দা যারা বিদেশে থাকে তাদের পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও চাকরিজীবীরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

উল্লেখ্য, টাঙ্গাইলে ৮টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ১ হাজার ৬৩টি এবং মোট ভোটার ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102