মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

ভূঞাপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে টাঙ্গাইল-২ আসনের ভূঞাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন সাগরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এ জরিমানার আদেশ দেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা পরিষদের মালিকানাধীন একটি মার্কেটে নির্বাচনী অফিস স্থাপন করে প্রচারণা চালান হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন সাগর। এই তথ্যের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই জরিমানা ধার্য করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো রাজিব হোসেন বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সরকারি স্থাপনায় হাতপাখা প্রতীকের নির্বাচনী প্রচারণার কার্যালয় স্থাপন করার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102