মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

আগামীকাল টাংগাইলে তারেক রহমানের আগমনে চলছে দলীয় প্রস্তুতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৩০৯ বার পড়া হয়েছে

নির্বাচনী জনসভায় যোগ দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের টাঙ্গাইল আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইলে আয়োজিত জনসভায় তিনি অংশ নেবেন। এ কর্মসূচিকে সফল করতে দলীয়ভাবে চলছে ব্যাপক প্রস্তুতি।

দলীয় সূত্র জানায়, এদিন জনসভায় পাঁচ লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হতে পারে বলে আশা করছেন দলটি। তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা নানা প্রস্তুতি গ্রহণ করছেন। পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, তিন দিনের উত্তরাঞ্চল সফরের শেষ দিনে শনিবার বিকেল ৪টায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

সরেজমিনে দেখা যায়, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এখন চলছে মঞ্চ তৈরির কাজ। বিএনপির নেতৃবৃন্দ প্রতিনিয়তই ঘটনাস্থল পরিদর্শন করছেন। এছাড়াও প্রশাসনের লোকজনও সমাবেশ স্থলও পরির্দশন করছেন। মহাসড়কের পাশে বিশাল জায়গা জুড়ে মাঠ ও মঞ্চ সাজানোর কাজ দ্রুত এগিয়ে চলছে।

বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ঈদের মতো আনন্দের উৎসব বইছে। নেতাকর্মীরা তারেক রহমানকে দেখতে উদ্বেগ হয়ে আছে।

এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ প্রস্ততি নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102