মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

টাংগাইলে ১০ম গ্রেড এ কোটা সংরক্ষণ প্রস্তাবের প্রতিবাদে ডিপ্লোমাধারীদের মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা।

সারা দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশাপাশি টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব নুরুজ্জামান, আইডিইবি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি জাকেরুল মাওলাসহ সংগঠনের অন্যান্যরা।

বক্তারা বলেন, বর্তমানে বিএসসি ইঞ্জিনিয়াররা ৯ম গ্রেডে চাকরিরত থাকলেও তারা ডিপ্লোমা প্রকৌশলীদের ১০ম গ্রেডে অন্তর্ভুক্তির বিষয়ে সরকারকে চাপ দিচ্ছেন। এতে ১০ম গ্রেডভুক্ত ডিপ্লোমা প্রকৌশলীরা নানা বৈষম্য ও সমস্যার মুখে পড়তে পারেন, যা তারা কোনোভাবেই মেনে নেবেন না।

তারা অবিলম্বে প্রস্তাবিত কোটা বাতিল করে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিজ নিজ গ্রেডে বহাল রাখার দাবি জানান। অন্যথায় আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102