মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

টাংগাইলে অবিরাম গণসংযোগ চলেছেন দুই নারী প্রার্থী, দিচ্ছেন পরিবর্তনের অঙ্গীকার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার নিকটবর্তী জেলা টাঙ্গাইল। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার আটটি সংসদীয় আসনে ৪৫ জন প্রার্থী লড়ছেন। এর মধ্যে দুইটি আসনে মাত্র দুইজন নারী প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা হলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে গণসংহতি আন্দোলনের ফাতেমা রহমান বীথি এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার নিপা।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর এই দুই নারী প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর তা বাতিল করেন রির্টানিং অফিসার। পরে তারা নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান। প্রতীক পাওয়ার পর থেকে তারা নিজ নিজ আসনে অবিরাম গণসংযোগ করে চলেছেন। দিচ্ছেন পরিবর্তনের অঙ্গীকার।

সদর আসনে মাথাল প্রতীক নিয়ে ফাতেমা রহমান বীথি এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। তিনি বলেন, ‘গত কয়েক বছর টাঙ্গাইলে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। এলাকার মানুষের কাছে আমি সুপরিচিতি। আমি মানুষের সাড়া পাচ্ছি।

তিনি বলেন, ‘আমার ব্যানার, বিলবোর্ড ছিড়ে ফেলা হচ্ছে। যারা চায় না নারীরা সংসদে যাক, তারাই এসব কাজ করছে। নির্বাচিত হলে নারীদের অধিকার নিশ্চিতসহ সব বৈষম্য দূর করব। আমি জনগণের সেবক হতে চাই।’ফাতেমা রহমান বীথি হলফনামায় লিখেছেন তিনি পেশায় ছাত্রী।

শিক্ষাগত যোগ্যতা বিবিএ সম্মান। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটি মামলা হয়েছিল। নগদ আড়াই লাখ টাকা রয়েছে।

সদর আসনে বীথির প্রতিদ্বন্দ্বীরা হলেন বিএনপি মনোনিত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, জামায়াতে ইসলামীর প্রার্থী আহসান হাবীব মাসুদ, বিএনপির বিদ্রোহী প্রার্থী অ্যাড. ফরহাদ ইকবাল, জাতীয় পার্টির মোজাম্মেল হক, গণ অধিকার পরিষদের শফিকুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির হাসরত খান ভাসানী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা।

ঘাটাইল আসনের প্রার্থী আইনিন নাহার নিপার প্রতীক হাঁস। করছেন গণসংযোগ এবং উঠান বৈঠক। তিনি বলেন, এ আসনের ইতিহাসে আমি প্রথম সংসদ সদস্য পদে নারী প্রার্থী। আমি নেত্রী হতে চাই না। ঘাটাইলের মানুষের সেবা করতে চাই।

আইনিন নাহার নিপার হলফনামায় লেখা হয়েছে তিনি পেশায় গৃহিনী। স্বামী ব্যবসায়ী। আয়কর রির্টানে তাঁর বাৎসরিক আয় পাঁচ লাখ ৪৮ হাজার ৭৫০ টাকা। তার সম্পদের পরিমাণ ৭৮ লাখ ৬৮ হাজার ৭৫০ টাকা।

এ আসনে নিপার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বিএনপি মনোনিত প্রার্থী অ্যাড. এস এম ওবায়দুল হক নাসির, বিএনপির বিদ্রোহী প্রার্থী লুৎফর রহমান খান আজাদ, এনসিপির সাইফুল্লাহ হায়দার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রেজাউল করিম।

স্থানীয়রা বলেন, বীথি ও নিপা- দুজনই নবীন। পুরুষের পাশাপাশি ভোটযুদ্ধে তাদের সরাসরি অংশগ্রহণ ইতিবাচক এবং নারী ভোটারদের সুদৃষ্টিতে রযেছেন তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102