টাংগাইলে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে গিয়ে অসুস্থ্য হয়ে দুইজনের মৃত্যু

টাঙ্গাইল-৫ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নির্বাচনী গণমিছিলে এসে অসুস্থ হয়ে দুই সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনা এ ঘটে।

মৃতরা হলেন সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের পাকুল্যা এলাকার জনাব আলী এবং অপরজন ছোনাট গ্রামের জিয়াউর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণার শেষ দিনে টাঙ্গাইলের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের মিছিলে বিভিন্ন এলাকা থেকে শহরের পৌর উদ্যানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন কর্মী সমর্থকরা।

উপজেলার ছিলিমপুর ও ছোনাট এলাকা থেকেও দুটি মিছিল আসে। মিছিলে আসা দুইকর্মী হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় একজন হৃদরোগে আক্রান্ত হন এবং অপরজনের ডায়াবেটিসের মাত্রা হঠাৎ কমে যায়। পরে তাদের দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। তিনি মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।