মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধে দেবরের লাথির আঘাতে ভাবি নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধে দেবরের লাথির আঘাতে ভাবি রওশনারা (৬৫) নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রয়ারি) দুপুরে উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রওশনারা ওই এলাকার মজিব মিয়ার স্ত্রী। এ ঘটনায় ঘাতক হবিবর পলাতক থাকলেও তার স্ত্রী ফাতেমাকে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ।

পুলিশ ও নিহতের স্বামী মজিবর জানায়, উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের রসুলপুর গ্রামের বড় ভাই মজিবরের সাথে তারই আপন ছোট ভাই হবিবরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) মো: নাহিদকে জানালে তিনি একটি সালিশী বৈঠকের তারিখ দেন।

রোববার মজিবর ও তার স্ত্রী রওশনারা জমিতে পানি দিতে গেলে হবিবর ও তার স্ত্রী ফাতেমা বাধা দেন। এতে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ফাতেমার পেটে সজোরে লাথি দেন দেবর হবিবর। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়লে মুমূর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মজিবর ছোট ভাই হবিবর ও তার স্ত্রী ফাতেমাকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে ঘাটাইল থানার ওসি (তদন্ত) প্রভাষ কুমার বসু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102