টাংগাইল জেলার নতুন প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া হয়।

তালিকা থেকে দেখা যায়, টাঙ্গাইল জেলা পরিষদে নতুন প্রশাসক হয়েছেন এস এম ওবায়দুল হক নাসির।

ছাত্র রাজনীতি থেকে উঠে এসে বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই নেতা।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন নাসির। তবে এ আসন থেকে পরাজিত হন তিনি।উল্লেখ্য, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা পরিষদে এ নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।