ভূঞাপুরে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় দুই ব্যবসায়ী জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার (২৮ মার্চ) বিকালে উপজেলার কাশিহাটা ও গাবসারা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার কাশিহাটা বাজারের ধনি মন্ডলের ছেলে আলম মন্ডল (৬০) এবং গাবসারা বাজারের আব্দুল মানানের ছেলে শহীদুল ইসলাম (৩০)।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান জানান, অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিহাটা বাজার ও গাবসারা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলম মন্ডলকে তিন হাজার টাকা এবং শহীদুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশি দামে জ্বালানি তেল বিক্রি করবেন না মর্মে মুচলেকা নেয়া হয় তাদের কাছ থেকে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Abidur Rahman

Abidur Rahman

This author has not added a biography yet.

1572 Published Posts
View All Posts