মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

বাসাইলে ভূমি মেলার উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষ্যে শুভ উদ্বোধন ও জনসচেতনতামূলক আলোচনা সভার পরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১ টায় বাসাইল উপজেলা পরিষদ সভা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এড. আহমেদ আযম খান এমপি। তিনি বলেন, বাংলাদেশের সকল পর্যায়ে নাগরিকের সেবা সুনিশ্চিত করার জন্যে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

জনসচেতনতামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইকবাল হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সরকারি সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ

উপজেলা প্রশাসন, বাসাইল এবং উপজেলা রাজস্ব প্রশাসন, বাসাইলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়। অনুষ্ঠানে বক্তারা সাধারণ মানুষের দোড়গোড়ায় ডিজিটালাইজড ভূমি সেবা পৌঁছে দেওয়া এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ জনগণকে আরও সচেতন করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102