টাংগাইলে তীব্র গরমে কর্মজীবী অসহায় মানুষের মাঝে ছাতা, হাতপাখা এবং মাস্ক বিতরণ

টাঙ্গাইলে তীব্র গরমে কর্মজীবী অসহায় মানুষের কষ্ট লাঘবে ছাতা, হাতপাখা এবং মাস্ক বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। সোমবার দুপুরে (৮ মে) জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ওবায়দুল হক নাছির।

এ সময় আরও উপস্থিত ছিলেন সোসাইটির সেক্রেটারি জিয়াউল হক শাহীন, রেড ক্রিসেন্টের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপির নেতারা। কর্মসূচির আওতায় রিকশাচালক, দিনমজুর, ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবী মানুষের হাতে ছাতা, হাতপাখা ও মাস্ক তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, চলমান তাপপ্রবাহে খেটে খাওয়া ও অসহায় মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে সবাইকে পানি পান করানো হয়।

Abidur Rahman

Abidur Rahman

This author has not added a biography yet.

1572 Published Posts
View All Posts