মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :

‘মব’ সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৬২৫ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ঘিরে ‘মব’ সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনার সঙ্গে পুলিশ বাহিনীর কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৩ জুন) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের অনেক দিন বাকি।

নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাহিনী প্রস্তুতি গ্রহণ করছেন। দেশের আইনশৃঙ্খলার অবস্থা আগের চেয়ে অনেক ভালো।তিনি বলেন, মহেড়া ট্রেনিং সেন্টার উন্নতমানের ট্রেনিং সেন্টার। কীভাবে এই ট্রেনিং সেন্টারের আরও উন্নত করা যায় সেই ব্যবস্থা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম, অতিরিক্ত ডিআইজি এ এইচ এম কামরুজ্জামান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102