মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাংগাইলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে পরিবেশ রক্ষায় সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের হোসনে আরা হাসান বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওই কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু।

এ সময় সন্তোষস্থ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাদৎ আল হারুন, ছিলিমপুর হোসনে আরা হাসান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন, সদর থানা বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলাম বাদল, ছিলিমপুর ইউপি সদস্য শাহাদাত আল রাজি, মো. সোহাগ হোসেন, ছিলিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নাদিম মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে পরিবেশের ভারসাম্য রক্ষায় ওই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102