মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

ঘাটাইলে বৃষ্টি মাথায় নিয়ে গণসংযোগ করছে এস এম ওবায়দুল হক নাসির

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

বৃষ্টি উপেক্ষা করে চলছে গণসংযোগ। পৌঁছে দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ৩১ দফার বার্তা। শনিবার (৫ জুলাই) দিনব্যাপী টাঙ্গাইলের ঘাটাইল সদর ইউনিয়নের রামপুর স্কুল, করিমপুর প্রাইমারি স্কুল ও শাহপুর টিজংশন মোড়ে পথসভা করে স্থানীয় বিএনপি।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  এস এম ওবায়দুল হক নাসির।

তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। দেশের মানুষের জন্য, দেশের উন্নয়নের জন্য রাজনীতি করে। আওয়ামী লীগের ১৭ বছরের অন্যায় অত্যাচারে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে। জেল-জুলুমে তাদের রুখতে পারেনি।

ওবায়দুল হক নাসির আরো বলেন, দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। সেই আন্দোলন বিএনপি দীর্ঘদিন ধরে করছে। আমরা চাই, জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করুক এবং তারাই দেশ পরিচালনা করুক। তবেই দেশের স্বাভাবিকতা আসবে।

তাই দেশ ও জাতির প্রয়োজনে দ্রুত নির্বাচন প্রয়োজন। আমাদের নেতা তারেক রহমান দেশ গঠনের ৩১ দফায় বিস্তারিত তুলে ধরেছেন।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম রতন, সাবেক চেয়ারম্যান শফিউর রহমান মুক্তা, আব্দুস সাত্তার, শাহীনুর রহমান শাহীন, রানা কাজী,  সুফি সিদ্দিকী, মাহবুব হোসেন সৌরভ, নাসির উদ্দিন রনি , জাহাঙ্গীর আলমসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102