মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

ধনবাড়িতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় বাস-সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

সোমবার (৭ জুলাই) দুপুরে ধনবাড়ি উপজেলার বাঘিল-নেকিবাড়ী নামক এলাকার মাঝামাঝি স্থানে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহত হন জামালপুর জেলার মজিবুর রহমানের স্ত্রী কাজল রেখা (৪৫) ও তার ছেলে শ্রাবণ (১৬)। অপর নিহত নারী হলেন ময়মনসিংহের কোতোয়ালি থানার বাসিন্দা সূর্য্যর স্ত্রী ফুলকুমারি(৩৫)। এ ছাড়াও দূর্ঘটনায় আহত নারী হলেন ময়মনসিংহের একই এলাকার বাসিন্দা বাসন্তী(৫০)।

ধনবাড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম শহীদুল্লাহ জানান, দুপুর দেড়টার দিকে একটি বিনিময় বাস ঢাকা থেকে ধনবাড়ির দিকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই সিএনজিটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনা স্থালেই একজন নিহত হয়। এবং কি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে একজন ও হাসপাতালে চিকিৎসাধীন আরো একজনসহ তিনজন নিহত হয়।

ঘাতক বাস ও সিএনজি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102