মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাংগাইলে ফারুকের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে শেখ হাসিনাবিরোধী আন্দোলনে নিহত বিএনপির নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুকের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে সদর উপজেলা বিএনপি ও দ্যাইনা ইউনিয়নের জনগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে দ্যাইনা ইউনিয়নের বাসাখানপুর গ্রামে নির্মিত টাঙ্গাইল মিনি স্টেডিয়ামটি রফিকুল ইসলাম ফারকের নামে নামকরণের দাবি জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, নিহতের ভাই ও দ্যাইনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আজিমুদ্দিন বিপ্লব প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালে টাঙ্গাইলে হাসিনাবিরোধী আন্দোলনে দ্যাইনা ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুককে আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেন। হাসিনার সরকার ক্ষমতা থাকার কারণে ফারুক হত্যার আসামিদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এই হত্যার সঙ্গে জড়িত টাঙ্গাইল সদর আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেন। ছানোয়ার হোসেন অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন।

বক্তারা বলেন, সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনকে ফারুক হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখালে হত্যার রহস্য উদঘাটন হবে।

নিহত ফারুকের নামে সদর উপজেলায় বাসাখানপুর মিনি স্টেডিয়াম নামকরণের দাবি করেন বক্তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102