মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় একজন গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে ৬০ ড্রাম তেল ডাকাতির ঘটনায় হওয়া মামলায় আনোয়ার হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (২০ জুলাই) বিকেলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (১৯ জুলাই) বিকেলে ময়মনসিংহের ভালুকা মাস্টারবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আনোয়ারকে। তিনি ওই এলাকার আব্দুল বারেকের ছেলে।

র‌্যাব কমান্ডার জানান, গত ২৮ নভেম্বর সন্ধ্যায় প্রায় ২০ লাখ টাকা মূল্যের ৪৫ ড্রাম সয়াবিন তেল ও ১৫ ড্রাম পাম ওয়েল তেল ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২২-৮৯৫১) করে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকা থেকে জয়পুরহাটের দিকে নেওয়া হচ্ছিল। ৩০ নভেম্বর ভোররাতে টাঙ্গাইলের মির্জাপুরের ফতেপুর শুভূল্যা এলাকা থেকে একটি হাইয়েস গাড়িতে সাত-আটজন দুষ্কৃতকারী ডিবি পুলিশ পরিচয়ে ট্রাক থামিয়ে ট্রাকচালক ও হেলপারকে হাত-পা ও মুখ কসটেপ দিয়ে বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে ট্রাকে থাকা ৬০ ড্রাম তেল ডাকাতি করে নিয়ে যায়। পরে ২ ডিসেম্বর ট্রাকটির চালক আবুল বাশার বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, রবিবার দুপুরে আনোয়ারকে আদারতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102