মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে গির্জায় চুরি: তালা ভেঙে মূল্যবান সামগ্রী লুট

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯০ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের আমলীতলা গ্রামে সেন্ট যোসেফ গির্জায় চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা গির্জার মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা গির্জার ভেতর থেকে ৫টি সিলিং ফ্যান, ১টি হারমোনিয়াম, ১টি তবলা, ৭টি চেয়ার ও ১টি ঘণ্টা চুরি করে নিয়েছে।

গির্জার দায়িত্বশীলরা জানান, সকালে গির্জায় প্রার্থনায় এসে প্রথমে ভাঙা তালা দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখা যায়—একাধিক সামগ্রী চুরি হয়ে গেছে।এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়েছে।

অরণখোলা পুলিশ ফাঁড়ির এস আই বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা গির্জা ঘরের তালা কেটে ভিতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। চুরির সম্পদের আনুমানিক মূল্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা।

ঘটনাটি তদন্তের পাশাপাশি চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে পুলিশী চেষ্টা অব্যাহত আছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102