মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

খালেদা জিয়া কখনোই অন্যায়ের কাছে মাথানত করেননি-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‍“বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। বেগম জিয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।”

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার যুগনী হাটখোলা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সালাউদ্দিন টুকু বলেন, “স্বৈরাচার পতনের পর বেগম খালেদা জিয়া বিএনপির দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রথমে দলকে সুসংগঠিত করেন, এরপর দেশের মানুষকে সংগঠিত করেছিলেন। স্বৈরাচার এরশাদকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া।”

তিনি বলেন, “খালেদা জিয়া কখনোই অন্যায়ের কাছে মাথানত করেননি। নিজে নির্যাতন ভোগ করেছেন, জুলুম নিজের ঘাড়ে নিয়েছেন, কিন্তু কখনোই তিনি অন্যায়ের কাছে আপোষ করেননি।”

খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, “বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতা কামনায় মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসানলয়ে দোয়া ও প্রার্থনা হচ্ছে। পুরো বাংলাদেশের মানুষ এক হয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছেন। দেশের মানুষের স্বার্থেই  খালেদা জিয়ার সুস্থতা জরুরি।”

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার রাশেদুল আলম ও শফিকুর রহমান খান শফিক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102