মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাংগাইলে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে সম্মিলনের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক শরীফা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন—পুলিশ সুপার মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সাবেক আহ্বায়ক আল আমিন, সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান, এবং আহত ও নিহতদের পরিবারের সদস্যরা।

আলোচনা সভায় নিহত ও আহতদের পরিবার থেকে জুলাই গণঅভ্যুত্থানের সকল আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়। একইসাথে নিহত পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে এবং শেখ হাসিনাসহ ছাত্র-জনতা হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তারা।

অনুষ্ঠানের এক পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি চলচ্চিত্র প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। শুরুতেই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে নিহত ও আহত পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলার জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102