টাঙ্গাইলের কালিহাতীতে ‘সাম্যের পথে’ নামের সামাজিক সংস্থার আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে কালিহাতী অডিটোরিয়ামে ৭৭টি বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার দেওয়া হয়।
সংগঠনটির সভাপতি সাবিনা আহামেদ সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহামেদ টিটো।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক) ও কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সহিদুর রহমান সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাম্যের পথের সাধারণ সম্পাদক মালিহা আক্তার তাসলিম।
উল্লেখ্য, ‘এসো পুরুষ এসো নারী, সবাই মিলে দেশ গড়ি’ স্লোগানে সাম্যের পথ সংস্থাটি একঝাঁক তরুণ নিয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে।
