মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

কালিহাতীতে প্রায় ১৩ লাখ টাকার চায়না জাল ধ্বংস

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীর হামিদপুরে নিষিদ্ধ চায়না জালের গোডাউনে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্র জানায়, অভিযানে ১২ হাজার মিটার চায়না দুয়ারি জাল এবং তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় যার বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা। স্থানীয় নদী ও জলাশয়ে ওইসব জাল দিয়ে নিয়মিত মাছ ধরা হতো।

অভিযানের বিষয়ে ইউএনও খায়রুল ইসলাম বলেন, ‘সরকার নিষিদ্ধ ঘোষিত জাল ব্যবহার করে মাছ ধরলে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তাই মৎস্যসম্পদ রক্ষার্থে জব্দ করা জালগুলো কালিহাতী পুরাতন থানা ঘাট এলাকায় এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।’

অভিযানে আরো উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেলসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102