মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাংগাইরে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে
ফাইল ছবি

টাঙ্গাইলের কালিহাতীর সল্লা এলাকায় ইঞ্জিন বিকল হওয়া মালবাহী ট্রেনটি সরিয়ে নেওয়ার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মালবাহী ট্রেনটি ইব্রাহিমাবদ স্টেশনে আনা হয়। এর আগে বেলা সাড়ে ৩টার দিকে মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়।

এতে প্রায় ৩ ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল।

বিভিন্ন স্টেশনে আটকা পড়েন হাজারো যাত্রী। চরম ভোগান্তি পোহাতে হয় তাদের।টাঙ্গাইল রেলস্টেশনের মাস্টার নাজমুল হাসান বলেন, মালবাহী ট্রেনটি ঘারিন্দা স্টেশন থেকে যমুনা রেলসেতু পূর্ব পাড়ের দিকে যাচ্ছিল। পথে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। লালমনিরহাট থেকে রিলিফ ট্রেন এলে বিকল হওয়া মালবাহী ট্রেনের ইঞ্জিন ঠিক করা হবে।’

ইব্রাহিমাবাদ স্টেশনের মাস্টার সোহেল রানা জানান, মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ইব্রাহিবাদ স্টেশনে দুটিসহ বিভিন্ন স্টেশনে চারটি ট্রেন আটকা পড়েছিল। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102