সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহান আল্লাহ তা’আলা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে টাঙ্গাইলের কালিহাতীর সুজন সাহা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কর্মকার পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২ নভেম্বর ‘বাসাইল সংবাদ’ নামের একটি ফেসবুক পেজে ওয়াজ মাহফিলসংক্রান্ত পোস্টের মন্তব্যের ঘরে সুজন সাহার আইডি থেকে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি ছড়িয়ে পড়লে বল্লা এলাকায় স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বল্লা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
আরো পড়ুনঃ টাংগাইলের তাঁত শিল্প অস্তিস্ত সংকটে
এ ঘটনায় কালিহাতী থানায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রে/প্তা/র করা হয়। কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, গ্রেপ্তার সুজন সাহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী সময়ে তাঁকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

