মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

নৌকাবাইচ আমাদের সংস্কৃতির অংশ-ফরহাদ ইকবাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ছিলিমপুরে এলেংজানী নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বরুহা গ্রামবাসীর উদ্যোগে নৌকাবাইচটি হয়।

গ্রামবাংলার ঐতিহ্য নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর দু’পারে দর্শনার্থীদের ভিড় জমে। বিকেল থেকে প্রতিযোগিতা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।

নৌকাবাইচ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষ ও প্রবীণদের মিলনমেলায় পরিণত হয়।জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল সদর আসনের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি বলেন, গ্রামবাংলার ঐতিহ্য নৌকাবাইচ আমাদের সংস্কৃতির অংশ। তাই এটা টিকিয়ে রাখতে হবে।

ছিলিমপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার গোলাম মাওলা। এসময় বিএনপি’র অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102