মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

টাংগাইলে ভোক্তা অধিকারের অভিযান ৮৫ হাজার টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে ব্যবসায়ী, ফার্মেসি ও ক্লিনিক মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ীকে নানা বিষয়ে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পার্কবাজার ও সাবালিয়া এলাকায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, পার্ক বাজারে অতিরিক্ত দামে ডিম বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে এক ফার্মেসি মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও শহরের সাবালিয়া এলাকায় আদর্শ ক্লিনিককে ১০ হাজার টাকা ও ল্যাবজোন হাসপাতাল এন্ড হরমোন সেন্টারকে ৫০ হাজার জরিমানা করা হয়। অপর দিকে কাঁচা বাজারে সবজি ও কাঁচা মালামালের দাম সহনীয় রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

অভিযানে সহযোগীতা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল টেকনোলজিস্ট আব্দুর রশিদ ও টাঙ্গাইল ক্যাম্পের সেনাবাহিনীর সদস্য ও পুলিশের সদস্যরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102