মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

ঘাটাইলে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি নাসির উদ্দীন (১৮) গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি নাসির উদ্দীনকে (১৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। সেইসঙ্গে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ র‌্যাবের সহায়তায় সদর উপজেলার হারুয়া চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

প্রেস বিজ্ঞপ্তিতে টাঙ্গাইল র‌্যাবের কমান্ডার মেজর কাওসার বাঁধন জানান, ঘাটাইলে কলেজপড়ুয়া নাবালিকা মেয়েকে আসামি নাসির উদ্দীন মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে প্রেমের প্রস্তাব দিত।

প্রস্তাবে রাজি না হলে ধৃত ক্ষুব্ধ হয়ে উঠে। মেয়েটির মা অভিযুক্তের অভিভাবকদের বিষয়টি অবগত করলে তারা কোনো কর্ণপাত করেননি।গত ১৮ জুলাই ধৃত ক্ষিপ্ত হয়ে অভিযুক্তদের সহায়তায় নাবালিকা কন্যাকে বাড়ির কাছ থেকে অপহরণ করে ধর্ষণ করে। পরে ভিকটিমের মা বাদী হয়ে আদালতে মামলা করেন।

এর প্রেক্ষিতে র‌্যাব অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করে। পরে তাদের ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102