মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

সম্প্রীতির বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদের কোনো স্থান নেই-সাইদ সোহরাব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, ‘বিএনপি সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। সম্প্রীতির বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদের কোনো স্থান নেই। প্রত্যেকে স্বাধীনভাবে তার ধর্ম পালন করবেন। ধর্ম-বর্ণ-জাত নির্বিশেষে এ দেশে সবার সমান অধিকার রয়েছে।

গতকাল বৃস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠানে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র গঠনের ৩১ দফার লিফলেট বিতরণ শেষে পথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ঘোষিত ৩১ দফায় নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার উল্লেখযোগ্য। আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।’

এসময় পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর মৃধা, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্স, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন দিপু, বিএনপি নেতা শরিফুল ইসলাম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি খন্দকার মোবারক হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শপথ, উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব আলী আজম খান উথান, উপজেলা যুবদল নেতা আলমগীর হোসেন, জামুর্কী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার রাজিউল মাতীন ধ্রুব প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102