মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অসময়ে টাংগাইলে রেকর্ড পরিমাণ এই বৃষ্টি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে অসময়ে মুষলধারে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। রেকর্ড পরিমাণ এই বৃষ্টিতে শীতকালীন সবজিসহ ধানের ক্ষতির শঙ্কা করছেন কৃষকরা। আবহাওয়া অফিস বলছে, ৩ ঘণ্টায় জেলায় ৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল থেকে টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়। ফলে সবজির ক্ষয়ক্ষতির পাশাপাশি দিন মজুর থেকে শুরু করে রিকশা চালকরা কাজে বের হতে পারেনি।

কাগমারা এলাকার সবজি চাষী মাসুদ মিয়া বলেন, “পালং শাক, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন সবজির চাষ করেছিলাম। অসময়ের বৃষ্টিতে এসব ফসলের ক্ষতি হতে পারে।”

এনায়েতপুর এলাকার চাষী আনোয়ার হোসেন বলেন, “ফুলকপি, বাঁধাকপির চারাসহ বিভিন্ন সবজির চাষ করেছি। দুয়েক দিনের মধ্যে পানি না শুকালে সবই লোকসান হবে।”

টাঙ্গাইল শহরের পার্ক বাজারের ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, “সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। যে কারণে বাজারে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের উপস্থিতি কম।”

অপর ব্যবসায়ী সোহেল রানা বলেন, “স্বাভাবিক সময়ে অতিরিক্ত রিকশার কারণে শহরে যানজট লেগেই থাকে। আজকে একটি রিকশার জন্য প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।”

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা তিন ঘণ্টায় জেলায় সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এ অবস্থা আর কয়েক দিন থাকতে পারে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102