মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে প্রার্থী পরিবর্তনে খালেদা জিয়ার বাড়ির সামনে অবস্থান

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এরমধ্যে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া এসএম ওবায়দুল হক নাসিরের প্রার্থিতা বাতিলের দাবিতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। টাঙ্গাইল জেলা মহিলা দলের উদ্যোগে রোববার (৯ নভেম্বর) এ কর্মসূচি পালন করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টা ৪০ মিনিট থেকে গুলশানের নর্থ অ্যাভিনিউ রোডে (সোসাইটি পার্কের গেটসংলগ্ন) মহিলা দলের বেশ কিছু কর্মী অবস্থান নেন। এসময় তারা ঘাটাইল আসন থেকে প্রাথমিক মনোনয়ন পাওয়া এস এম ওবায়দুল হক নাসিরের প্রার্থিতা বাতিল করে সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।.

অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ঈশরাত সরকার নুপুর, সহ-সভাপতি সেলিনা খানম এবং সাবেক ছাত্রদল নেতা মো. শামীম মিয়া।

মহিলা দলের একাধিক নেত্রী জানান, টাঙ্গাইল-৩ আসনে তারা ন্যায্য প্রার্থী চান। লুৎফর রহমান আজাদ স্থানীয় মানুষের নেতা, ঘাটাইলবাসী তাকেই চায়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, তারা তিনটি বাসযোগে টাঙ্গাইল থেকে ঢাকায় এসেছেন। পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন। পুলিশ জানায়, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দলীয় সূত্র বলছে, ঘাটাইল আসনের প্রার্থী নিয়ে এই ক্ষোভ সাম্প্রতিক সময়ে টাঙ্গাইল বিএনপির রাজনীতিতে অস্বস্তি তৈরি করেছে। অনেকেই মনে করছেন, এ ধরনের বিরোধ দলে অভ্যন্তরীণ সমন্বয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102