মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রার্থী পরিবর্তনে মহাসড়ক অবরোধ করেন মোহাম্মদ আলীর কর্মী সমর্থকরা

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে

মধুপুরে বিএনপি নেতা মাহবুব আনাম স্বপনের মনোনয়ন বাতিল করে এডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দেয়ার দাবীতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মোহাম্মদ আলীর কর্মী সমর্থকরা।

শনিবার দুপুরে প্রথমেই বিভিন্ন এলকা থেকে কর্মী সমর্থকরা ছোট ছোট মিছিল নিয়ে মুহাম্মদ আলীর ব্যাক্তিগত অফিসের সামনে এসে জমায়েত হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি আনারস চত্তরে এসে রাস্তা অবরোধ করে বসে পরে মিছিল নিয়ে আসা কর্মী সমর্থকরা।

ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে সংক্ষিপ্ত আলোচনা সভা করে। এসময় বক্তারা বলেন জনসমর্থন না দেখেই মধুপুরে মাহবুব আনাম স্বপনকে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে। মধুপুরের বিএনপি নেতাকর্মীরা কেউ তার পাশে নাই। তাই পূনরায় বিবেচনা করে মধুপুর-ধনবাড়ির জনপ্রিয় নেতা মোহাম্মদ আলীকে মনোনয়ন দেয়ার দাবী করেন তারা।

এদিকে ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম বিপাকে পরে চালক ও যাত্রীরা। প্রায় এক ঘন্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102