মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মির্জাপুরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মোটরসাইকেল শোডাউন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মোটরসাইকেল শোডাউন হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে পৌর এলাকায় মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাবের অনুসারীরা এ শোডাউন করেছে।

পৌর এলাকার পোষ্টকামুরী জহুর বাড়ির মোড় থেকে শুরু করে উপজেলার সীমান্তবর্তী জামুর্কী এলাকা ঘুরে গোড়াই শিল্পাঞ্চল এলাকার সীমান্তবর্তী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার প্রদক্ষিণ করে জহুর বাড়ির মোড়ে এসে মোটরসাইকেল শোডাউনটি শেষ হয়।

এতে উপজেলার একটি পৌরসভা ও ১৪ ইউনিয়ন থেকে আসা অন্তত ৭ শ মোটরসাইকেলে করে ২ হাজারের অধিক নেতাকর্মী অংশ নেন।

তারা আবুল কালাম আজাদ সিদ্দিকীর মনোনয়ন পরিবর্তন করে সাইদ সোহরাবকে দেওয়ার জোর দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মোটরসাইকেল শোডাউনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে সাইদুর রহমান সাইদ সোহরাব বলেন, বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত মির্জাপুরের এই আসনটি ২০০১ সাল থেকে হাতছাড়া রয়েছে শুধু প্রার্থীর কারণে। এবারও দলের প্রাথমিক প্রার্থী তালিকায় আবুল কালাম আজাদ সিদ্দিকীর নাম আসায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই মনোনয়ন পরিবর্তন চায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102