মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

কালিহাতীতে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সাউথ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী হাবিবুর সিদ্দিকী লিটনের উদ্যোগে উপজেলার শামছুল হক কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠ এসে শেষ হয়।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মজনু মিয়া, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, এলেঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাতেন প্রমুখ। এসময় বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সাউথ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী হাবিবুর সিদ্দিক লিটন বলেন, সম্প্রতি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে লুৎফর রহমান মতিনকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু মনোনয়ন পাওয়ার পরও মতিন কোনো গণসংযোগ কিংবা সভা করেনি। যার ফলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে হতাশ দেখা দিয়েছে।

এছাড়া দীর্ঘদিনের ত্যাগী নেতা বেনজীর আহমেদ টিটোকে মনোনয়ন না দেওয়ায় আমরা ক্ষুব্ধ। আমরা দ্রুতই মনোনয়ন পরিবর্তন করে টিটোকে দেয়ার দাবি করছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102