মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাংগাইল জেলা ইউনিটের পরিচিতি ও সাধারণ সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, টাঙ্গাইল জেলা ইউনিটের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট এস এম ফাইজুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের জেলা ইউনিটের প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। অন্যদের মধ্যে বক্তব্য দেন টাঙ্গাইল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট ওমরাও খান দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এবং জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন।

সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম মনসুর আহামেদ খান বিপন। এছাড়া টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি জহুর আজহার খান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতনসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম পিন্টু বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল হতে যাচ্ছে। এই নির্বাচনে ঐক্যবদ্ধ না থাকতে পারলে কঠিন মূল্য দিতে হবে। তাই সব ভুল বোঝাবুঝি ভুলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আর এই ঐক্য রক্ষায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102