মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

ঘাটাইলে লুৎফর রহমান খান আজাদ সমর্থিতদের সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদকে দলীয় মনোনয়ন না দেয়ায় বিক্ষোভ মিছিল ও টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেছে তার সমর্থকরা। ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। গতকাল দুপুরে রাস্তায় শুয়ে হাজারো নেতাকর্মী ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে রাখেন।

এর আগে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়ায় শরিক হন প্রায় ২০ হাজার নেতাকর্মী। তারা খালেদা জিয়ার রোগমুক্তি ও তাকে পুনরায় সুস্থ করে তাদের মাঝে ফিরিয়ে দেয়ার জন্য দু’হাত তুলে মহান রবের দরবারে বিশেষ প্রার্থনা করেন। এ সময় হাজার হাজার নেতাকর্মী  কান্নায় ভেঙে পড়েন এবং এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে খেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিজয় একাত্তর চত্বরে গিয়ে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিরাজুল হক সেন্টু, পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মঞ্জুরুল হক, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, সাবেক ছাত্রনেতা মো. শামীম মিয়া প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102